Posts

Showing posts from August, 2017
Image
পদ্য পাতা ( কবিতা ) এটা আমার প্রথম ব্লগ পোষ্ট। আমার কবিতা পড়তে খুব ভালো লাগে, অবসর সময় কবিতা পড়ি, আজ আমার খুব প্রিয় একটি কবিতা শেয়ার করব। কবিতার নাম ‍‍‍‍   না পাঠানো চিঠি    লিখেছেন   সুনীল গঙ্গোপাধ্যায় মা, তুমি কেমন আছ? আমার পোষা বেড়াল খুনচু সে কেমন আছে? সে রাত্তিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলি সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙে মাচায় ফুল এসেছে? তুলিকে আমার ডুরে শাড়িটা পর়তে বোলো। আঁচলের ফেঁসোটা যেন সেলাই করে নেয়। তুলিকে কত মেরেছি! আর কোনদিন মারবো না। আমি ভালো আছি। আমার জন্য চিন্তা কোরো না মা, তোমাদের ঘরের চালে নতুন খর দিয়েছো? এবারে বৃষ্টি হয়েছে খুব তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে? কালু-ভুলুরা মাছ পেয়েছে কিছু? একবার মেঘের ডাক শুনে কৈ মাছ উঠে এসেছিল ডাঙায় আমি আম গাছ তলায় দুটো কৈ মাছ ধরেছিলাম তোমার মনে আছে, মা? মনে আছে আলি সাহেবের বাগানের সেই নারকোল? চুরি করে আনিনি,মাটিতে পড়েছিল, কেউ দেখেনি নারকোল বড়ার সে স্বাদ এখনো মুখে লেগে আছে। আলি সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করতো। বাবা একদিন দেখতে পেয়ে চে...